চট্টগ্রাম 4:44 am, Monday, 25 May 2026

রাঙ্গুনিয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি, জরিমানা ৫৭ হাজার টাকা

রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট বাজার এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করার অভিযোগে দুই দোকানীকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস সহ মডেল থানা পুলিশের সদস্যরা।

জানা যায়, মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২টি মামলায় ২ জনকে মোট ৫৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

রাঙ্গুনিয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি, জরিমানা ৫৭ হাজার টাকা

Update Time : 08:22:55 pm, Monday, 23 February 2026