চট্টগ্রাম 1:52 am, Wednesday, 4 February 2026

আনোয়ার সিদ্দিক চৌধুরী’র উদ্যোগে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, (আকবরশাহ পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী’র উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু মশার বিস্তার রোধ, দুর দুরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা মানুষদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি ও স্বাস্থ্য কমপ্লেক্সকে ময়লা আবর্জনা এবং রোগ জীবাণুমুক্ত করতে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ, ড্রেনেজ এলাকা এবং হাসপাতাল সংলগ্ন পরিবেশে মশা নিধন স্প্রে কার্যক্রমে অংশ নেন। একই সঙ্গে তিনি হাসপাতালে আগত রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও অভিজ্ঞতা শোনেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেনের সঙ্গে হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জনবল সংকট এবং ডেঙ্গু রোগীর সেবার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন। স্বাস্থ্য কর্মকর্তার কাছে তিনি হাসপাতালের প্রয়োজনীয় সরঞ্জাম ও মশা নিধন ব্যবস্থার প্রতি নিয়মিত নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানান।

আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারী কার্যক্রম যথেষ্ট নয়, জনগণের অংশগ্রহণ ও সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সীতাকুণ্ডকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তাহের, পৌর আমীর হাফেজ আলী আকবর, মুরাদপুর ইউনিয়নের আমীর শহিদুল ইসলাম, কুমিরা ইউনিয়নের সহকারী সেক্রেটারি এজাহারুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।

স্বেচ্ছাসেবকরা হাসপাতালের বিভিন্ন অংশে লার্ভিসাইডিং, পানি জমে থাকা স্থান পরিষ্কার এবং রোগীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, যে বর্ষা মৌসুমেও এমন কার্যক্রম নিয়মিত করা হলে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকটাই কমে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার সিদ্দিক চৌধুরী’র উদ্যোগে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  

Update Time : 10:04:02 pm, Sunday, 7 December 2025