চট্টগ্রাম 8:31 pm, Monday, 9 March 2026

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মীরসরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মীরসরাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে ৯টায় উপজেলার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে এবং এস ও এস চিলড্রেন ভিলেজের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে সোমাইয়া আক্তার বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে নারীরা শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের আরও এগিয়ে নিতে পরিবার ও সমাজের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, সমবায় কর্মকর্তা দিবাকর দাসসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর অধিকার ও সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা নারীর প্রতি সম্মান, সমঅধিকার ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মীরসরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মীরসরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 05:53:55 pm, Monday, 9 March 2026