ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের অর্থসহ কপি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া শহর আদর্শ থানা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
শনিবার (৭ মার্চ) উপজেলার ইছাখালী এলাকার নুরজাহান কমিউনিটি সেন্টারের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গুনিয়া শহর আদর্শ থানা শাখার সভাপতি কুতুব উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মুহাম্মদ বাহাউদ্দীন।
রাঙ্গুনিয়া শহর আদর্শ থানা শাখার সেক্রেটারি মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা শাহআলমসহ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক বদর প্রান্তরের বিজয়ী ইতিহাস মুসলমানদের জন্য অনুপ্রেরণার উৎস। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পবিত্র কুরআনের নির্দেশনার আলোকে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের অর্থসহ কপি বিতরণ করা হয়। কুরআনের অনুবাদসহ কপি পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 














