চট্টগ্রামের সন্দ্বীপকে মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। তিনি বলেছেন, সন্দ্বীপকে মাদকমুক্ত করতে যা যা করা প্রয়োজন, তা করা হবে। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌরুটে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে স্পিডবোটের তেল সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) উপজেলার পৌরসভা ৮ নং ওয়ার্ডে ভে ভিউ গার্ডেনে জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দিন শিকদার, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ জায়েদ নুর, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ।
সংস্থার সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম, সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, সাংবাদিক চারু মিল্লাত, ইলিয়াস কামাল বাবু, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক আসীর ফয়সাল ও সদস্য শাহাদাত হোসেনসহ অন্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কেফায়েত উল্ল্যাহ কায়সার, সন্দ্বীপ উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, সমাজসেবা অফিসার মহসিন আলম, শিক্ষা প্রকৌশলী অপূর্ব কুমার সরকার, পৌরসভা নক্সাকার রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের তথ্য ও প্রচার সম্পাদক শাহেদ খান, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মাকছুদুর রহমান, সমাজকর্মী আলী কবির, সোলাইমান মেম্বার, সন্দ্বীপ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন মনি, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল আলীম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সহ সভাপতি রিদুয়ানুল বারি ও মাইনউদ্দীন, দপ্তর সম্পাদক আবদুল হামিদ, সদস্য আহসান উল্ল্যাহ সজিব, আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াজেদ অনিক এবং সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ গ্রহন করেন।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 


















