চট্টগ্রামের মিরসরাইয়ে ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার মস্তানগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত।
তিনি বলেন, সত্য ও মানবতার আপন একজন সচেতন চিন্তাবিদ ব্যক্তিত্ব হিসেবে আশা করি আপনি নিশ্চয়ই উপলব্ধি
করছেন যে, সত্যবিরুদ্ধ ও মানবতাবিরুদ্ধ বিভিন্ন মতবাদ ও তাদের বিষাক্ত স্বৈররাজনীতির আগ্রাসনে আমরা
সব মানবিক মানুষের জীবন-সবার ধর্ম-সবার রাষ্ট্র ও সবার জীবনের নিরাপত্তা ও স্বাধীনতা ধ্বংস হয়ে যাচ্ছে।
একজন জ্ঞানবান ব্যক্তি হিসেবে আশা করি আপনি অবশ্যই বুঝবেন যে, দেশ দুনিয়ায় আজ জীবন-ধর্ম-রাষ্ট্র ও
মানবতার সকল সংকট দুর্দশা, মানুষ মানবতার শত্রু অমানুষ হওয়া, পাশবিক সমাজ তৈরি হওয়া, সকল গণহত্যা-রাষ্ট্রীয়সন্ত্রাস-স্বৈরদস্যুতা-ধ্বংসযজ্ঞ-বাস্তুচ্যুতি-উৎখাত-বিতাড়ন-অধিকারহরণ-বিদ্বেষ-বৈষম্য-জীবিকাহরণ-
যুদ্ধ বিগ্রহ রক্তপাত সব অন্যায় অবিচার অনিষ্ট অপরাধের মূলে আছে জীবনের সত্য ও মানবতাবিধ্বংসী একক
গোষ্ঠীবাদি দুই স্বৈররাজনীতি, (১) একক ধর্মের নামে ধর্মের মানবিক শিক্ষার বিপরীত অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক
গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ধর্মের নামে ধোকা দিয়ে ধর্মের নির্দেশিত সব মানুষের অধিকার ভিত্তিক মানবতার রাজনীতি
অস্বীকার করে নিজেদের দলীয় মতবাদকে রাষ্ট্র ক্ষমতার বলে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্ম ধ্বংস ও রাষ্ট্র
জবরদখল করতে চায়, (২) নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি চেতনা ভিত্তিক একক জাতীয়তাবাদি একক গোষ্ঠীবাদি
পাশবিক স্বৈররাজনীতি যারা ভাষা- গোত্র-রাষ্ট্র-লিঙ্গ-বর্ণ ইত্যাদি ভিত্তিক বস্তুবাদি জাতীয়তাবাদি চেতনা তৈরি
করে সকল বস্তুর উর্ধে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবন ও মানবসত্তা অস্বীকার করে এবং বস্তুবাদি জাতিবাদি
চেতনা ভিত্তিক স্বৈররাজনীতির মাধ্যমে অখন্ড মানবতা ও মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে মানুষে মানুষে বিভেদ-
বিদ্বেষ-বৈষম্য করে হিংস্র পাশবিক সমাজ রাষ্ট্র বিশ্বকাঠামো তৈরি করে সত্য ও মানবতাবিধ্বংসী যুদ্ধে লিপ্ত।
একজন বিবেক বিচারবোধ সম্পন্ন প্রজ্ঞা ব্যক্তিত্ব হিসেবে আশা রাখি আপনি নিশ্চিত উপলব্ধি করবেন যে, প্রাকৃতিক
শক্তির পর রাজনীতিই জীবন ও জগতের নিয়ন্ত্রক ও পরিচালক শক্তি, আর তাই আমরা সত্য ও মানবতার ধারক
কোন মানুষ অরাজনৈতিক বা মানবতাবিরুদ্ধ স্বৈররাজনীতির অংশ হতে পারি না। আর রাজনীতি হতে হবে
দয়াময় স্রষ্টা ও তাঁর মহান আলো মহান রাসুলের নির্দেশিত সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ও
রাষ্ট্র হতে হবে সব মানুষের সমান নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা ভিত্তিক মানবতার রাষ্ট্র ।
সত্য ও মানবতার আপন হিসেবে আশা করি আপনি নিশ্চিত বুঝবেন যে, সত্য ও মানবতার উৎস প্রাণাধিক
প্রিয়নবীর দেয়া মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি ব্যতীত মানবতাবিধ্বংসী একক
গোষ্ঠীবাদি স্বৈররাজনীতির ধ্বংসাত্মক অতল গহবর থেকে আমরা ধর্ম মতপথ আদর্শ নির্বিশেষে সব মানুষের
জীবন-ধর্ম-দেশ-মানবাধিকার-জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-মর্যাদা-জীবিকা রক্ষায় আর কোনো উপায় নেই।
আমাদের সামনে এখন কেবল দুই পথ সত্য ও মানবতার শত্রুদের অপরাজনীতির গ্রাসে আত্মসমর্পণ করে ধ্বংস
হয়ে যাওয়া- অথবা মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতির ধারায় মানবতার বিপ্লবের মাধ্যমে জীবন-ধর্ম-
দেশ রক্ষা করা সত্য ও মানবতাকে বিজয়ী রাখা।
সমাজের দিশারী নেতৃত্বশীল ব্যক্তিত্ব হিসেবে আঁধারে নিমজ্জিত দিশেহারা জনগণকে মুক্তির দিশা দেয়া এবং
জীবন ও মানবতার মুক্তির বিপ্লব গড়ে তোলা আমাদের জীবনের সর্বোচ্চ কর্তব্য। ইনসানিয়াত বিপ্লব ছাড়া জীবনের সত্য ও সব মানুষের অধিকার ভিত্তিক মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির সংগঠন দুনিয়ায় আর নেই। তাই ইনসানিয়াত বিপ্লব ছাড়া সব মানুষের ধ্বংস অনিবার্য।
সত্য ও মানবতার আপন হিসেবে আপনার জন্য রইলো দোয়া ও ভালোবাসা।
উক্ত সমাবেশ উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের কো-চেয়ারম্যান ফাতেহা হায়াত, আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবরার চিশতি, আল্লামা রেজাউল কাওসার। আরো উপস্থিত ছিলেন সংগঠনের মিরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিম, আজাদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 








