চট্টগ্রাম 3:22 pm, Monday, 16 March 2026

মিরসরাইয়ে জামায়াতের ইফতার

মিরসরাই ১২ নং খৈয়াছড়া জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ (রবিবার) বিকালে মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারস্থ ইভা কমিউনিটি সেন্টারে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফেজ জাহাঙ্গীর আলম। খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ একরামুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় এ কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা রাখেন মীরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দরসুল কুরআন পেশ করেন মীরসরাই উপজেলা জামায়াতের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর।

আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওঃ নিজাম উদ্দিন, মীরসরাই পৌরসভা জামায়াতের আমির মাওঃ শিহাব উদ্দিন, মীরসরাই থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি অধ্যাপক জাফর উদ্দিন, ১৩ নং মায়ানি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ পবিত্র মাহে রমজানের তাৎপর্য, তাকওয়া অর্জন এবং ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহভীতির মাস। এই মাসে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার পাশাপাশি ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কর্মীদের আরও বেশি ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে জামায়াতের ইফতার

মিরসরাইয়ে জামায়াতের ইফতার

Update Time : 01:09:10 pm, Monday, 16 March 2026