চট্টগ্রাম 3:53 pm, Monday, 9 March 2026

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার

চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন-এর পক্ষ থেকে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) উপহার দেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে এসিটি হস্তান্তর করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাহিদ হাসান, বিশিষ্ট সমাজসেবক মো. সোয়াইব, মিরসরাই পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলমগীরসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।

উপহারটি গ্রহণ করেন মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসেন, সদস্য ও স্বদেশ বিচিত্রা প্রতিনিধি রবি করিম এবং দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি ইব্রাহিম বাদশা।

উপহার হস্তান্তরকালে অতিথিরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কাজের পরিবেশ উন্নত করতে সংসদ সদস্য এই উপহার পাঠিয়েছেন। ভবিষ্যতেও প্রেস ক্লাবের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসি উপহার দেওয়ায় সংসদ সদস্য নুরুল আমিনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী। তিনি বলেন, এই উদ্যোগের ফলে সাংবাদিকদের পেশাগত কাজের পরিবেশ আরও উন্নত ও আধুনিক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে এমপি নুরুল আমিনের পক্ষ থেকে এসি উপহার

Update Time : 10:34:36 pm, Sunday, 8 March 2026