চট্টগ্রাম 3:53 pm, Monday, 9 March 2026

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) মিরসরাই পৌর সদরে অবস্থিত রুপটপ রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎মিরসরাই উপজেলা‌ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় ও সহ-সভাপতি রাজিব মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, নিজামপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, জামায়াতের মিরসরাই পৌর আমীর শিহাব উদ্দিন, মিরসরাই হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সমাজকর্মী মাকসুদ আলম শাহিন।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। এসময় মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এর সুস্থতা কামনা ও সুন্দর মিরসরাই গঠনে তার সহযোগী হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‎দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

Update Time : 10:39:50 pm, Sunday, 8 March 2026