চট্টগ্রাম 11:27 pm, Tuesday, 7 April 2026

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বিপুল পরিমাণ বালু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদী সংলগ্ন মোল্লারঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। অভিযান কালে নদী থেকে বালু উত্তোলনের জন্য বিভিন্ন পয়েন্টে স্থাপিত ৫টি শ্যালো মেশিন ও প্রায় ১০০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়। একই সঙ্গে অবৈধভাবে গড়ে তোলা অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়।

অভিযান চলাকালে ফেনী নদী সংলগ্ন ১০টি পৃথক পয়েন্ট (স্তুপ) থেকে মোট প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এসময় করেরহাট ইউনিয়ন ভূমি অফিস, জোরারগঞ্জ থানা পুলিশ ফোর্স এবং অলিনগর বিজিবির একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে পেটে ছাদের রড ঢুকে মাদরাসা ছাত্রের মৃত্যু

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, বিপুল পরিমাণ বালু জব্দ

Update Time : 09:52:15 pm, Tuesday, 7 April 2026