চট্টগ্রাম 1:26 pm, Monday, 2 March 2026

মীরসরাই কলেজ-এ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের বিক্ষোভ, গেটে তালা

মীরসরাই কলেজে ২০২৬ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। রোববার (১ মার্চ) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে শিক্ষক ও কলেজ মসজিদের মুসল্লিরা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ সূত্রে জানা গেছে, নির্বাচনী পরীক্ষায় মোট ৩৬৫ জন শিক্ষার্থী অংশ নেন। ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে সরাসরি উত্তীর্ণ হন ২৮ জন। প্রথম বিবেচনায় ৪০ জন, দ্বিতীয় বিবেচনায় ৩৮ জন এবং বিশেষ বিবেচনায় ৭৩ জন—মোট ১৫১ জনকে পাস ঘোষণা করা হয়।

ফল প্রকাশের পর রোববার দুপুরে অকৃতকার্য শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিহাব অভিযোগ করেন, মার্কশিট দেখতে চাইলে শিক্ষকরা বাধা দেন এবং খারাপ আচরণ করেন। তিনি দাবি করেন, একজন শিক্ষার্থীকে মারধরও করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, কয়েকজন শিক্ষার্থী ছয়-সাত বিষয়ে ফেল করলেও স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশে তাদের পাস করানো হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদেই তারা গেটে তালা দেন।

আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘অনেকেই দুই-তিন বিষয়ে ফেল করেছে, কিন্তু তাদের ফলাফল দেখানো হয়নি।’

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম বলেন, ‘কিছু শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না এবং পড়াশোনায় মনোযোগী নয়। তারাই কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’ তিনি জানান, গত কয়েক বছর ধরে এইচএসসি পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় গভর্নিং বডি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এবার ফল উন্নয়নে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

অধ্যক্ষ আরও বলেন, ‘নির্ধারিত নীতিমালার আলোকে বিশেষ বিবেচনায় কিছু শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। যেমন—দুটি বিষয়ে ৩০ নম্বর পাওয়া শিক্ষার্থীকে পাস দেওয়া হয়েছে। ইংরেজির দুই পত্রে ৩০ নম্বর এবং আইসিটিতে ১৪ নম্বর প্রাপ্তদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। মূলত ইংরেজি ও আইসিটি বিষয়ে নির্ধারিত নম্বর অর্জনকারীদেরই বিশেষ বিবেচনায় উত্তীর্ণ করা হয়েছে, কারণ বোর্ড পরীক্ষায় এ দুই বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়।’

এ বিষয়ে মীরসরাই থানার উপপরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বলেন, ‘কিছু অকৃতকার্য শিক্ষার্থী কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে গেটে তালা লাগায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গেটের তালা খুলে দেওয়া হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

মীরসরাই কলেজ-এ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের বিক্ষোভ, গেটে তালা

Update Time : 12:14:28 pm, Monday, 2 March 2026