চট্টগ্রাম 9:56 pm, Tuesday, 3 March 2026

রাঙ্গুনিয়ার তিন ইউনিয়নে গণসংযোগ ও বৈঠকে একাধিক প্রতিশ্রুতি দিলেন ডাঃ রেজাউল করিম

রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী চিকিৎসক ডাঃ এটিএম রেজাউল করিম শুক্রবার দিনব্যাপী সরফভাটা, রাজানগর ও লালানগর এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

দিনের শুরুতেই তিনি সরফভাটা ১,২ ও ৩নং ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মীরেরখীল প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি সেখানে হয়রত নেছার উল্লাহ শাহ মাজারে জেয়ারত করেন। সন্ধ্যায় রাজানগর ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময়ে অংশ নিয়ে তিনি জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এবং এলাকার সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরেন।

রাতে লালানগরে অনুষ্ঠিত উঠান বৈঠকে ডাঃ রেজাউল করিম বলেন, “রাজনীতিকে আমি সেবার মাধ্যম হিসেবে দেখি। মানুষের পাশে থাকা, এটাই আমার প্রতিশ্রুতি। রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের পাশে থাকা- এটাই আমার রাজনীতি। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য আর মানবিক সেবাই হবে আমার মূল অঙ্গীকার।”

তিনি আরো বলেন, “নির্বাচনে কেউ রক্ষচক্ষু দেখাতে চাইলে তাদেরকে ওভাবেই প্রতিহত করবে সাধারণ জনগন। প্রশাসনের কাছে তিনি নিরপেক্ষ নির্বাচন দাবী করেন”

গণসংযোগ ও ওঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা ডাঃ রেজাউল করিমের মানবিক উদ্যোগ, চিকিৎসাসেবা এবং উন্নয়নধারার প্রশংসা করেন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ইরা হত্যার ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

রাঙ্গুনিয়ার তিন ইউনিয়নে গণসংযোগ ও বৈঠকে একাধিক প্রতিশ্রুতি দিলেন ডাঃ রেজাউল করিম

Update Time : 10:21:34 pm, Friday, 28 November 2025