রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিক জহির আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ।
৯৩ বছর বয়সে ২০২৫ সালের শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি৷ রোববার (২ মার্চ-২০২৫) জোহরের নামাজের পর পোমরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজের জানাজা শেষে পোমরা খাঁ মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
বর্ষীয়ান রাজনৈতিক জহির আহমেদ চৌধুরী পোমরা ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান ছিলেন এবং মৃত্যুর আগপর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। তিনি পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়, পোমরা খাঁ মসজিদ, শান্তিরহাট বাজারের প্রতিষ্ঠাতা। এছাড়া পৃষ্টপোষকতা করেছেন আরও বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় কর্মসূচী পালন করা হয়৷
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








