চট্টগ্রাম 7:33 pm, Thursday, 26 February 2026

রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা ৭ হাজার টাকা

রাঙ্গুনিয়া উপজেলাট চন্দ্রঘোনা লিচুবাগান বাজারে রমজান মাস জুড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান। অভিযান চলাকালে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, রমজান মাসে কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবসায়ী ও ক্রেতা সবার সহযোগিতা প্রয়োজন। কোনো অনিয়ম চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার আহ্বানও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা ৭ হাজার টাকা

রাঙ্গুনিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা ৭ হাজার টাকা

Update Time : 07:30:15 pm, Thursday, 26 February 2026