রাঙ্গুনিয়া উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশনের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার লালানগর কাজীপাড়া রাস্তার মাথা সংলগ্ন স্থানে অবস্থিত সংগঠনের নতুন কার্যালয়টি ফিতা কেটে উদ্বোধন করেন প্রবাসী আবু নাছের টিপু।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লালানগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইলিয়াস কাঞ্চন, মো. জাফর, সাংবাদিক ইসমাঈল হোসেন, তৈয়বুল ইসলাম, কনটেন্ট ক্রিয়েটর নাজমুল করিম, সংগঠনের সহ-সভাপতি মো. ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. হোসাইন, অর্থ সম্পাদক রায়হান রেজা ইমন, দপ্তর সম্পাদক মো. সাহেদ, উপাচার্য মো. ফয়সালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও প্রবাস থেকে ভিডিও কলে যুক্ত হন প্রবাসি উপদেষ্টা আলভি জিগার, সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম হাসান ইমন, সংগঠনের সভাপতি নাছির উদ্দীন (রানা), সাধারণ সম্পাদক কাজী আলী হাসান।
উদ্বোধন শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, রাঙ্গুনিয়া মানবসেবা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন অফিস উদ্বোধনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

















