চট্টগ্রাম 3:59 pm, Tuesday, 17 February 2026

সন্দ্বীপে পরিবার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত

১১ ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সন্দ্বীপে জন্মনিয়ন্ত্রণ পদ্বতির সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
১০ ই জুলাই সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত সেবা কার্যক্রম চলে।

উক্ত ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্বনাব আব্দুল মতিন ও উপজেলা মেডিকেল অফিসার ( মা ও শিশু স্বাস্থ্য) ডাঃ শাওরীন ফেরদৌস আবেদীন।

এই সময় ২২ জন মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে ৫ বছর মেয়াদী জম্মনিয়ন্ত্রন পদ্ধতি সেবা প্রদান করা হয়। এ কার্যক্রমে সার্জন হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ শাওরীন ফেরদৌস আবেদীন। সহযোগীতায় ছিলেন ডাঃ সমর কান্তি ও পরিবার কল্যাণ পরিদর্শিকা মাছুমা জাহান তৃপ্তি। এছাড়া পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাঈনউদ্দীন, রেজাউল করিম,শিমুল মজুমদার, রণজিৎ মজুমদার, সুকান্ত বড়ুয়াসহ মগধরা,মাইটভাংগা, সারিকাইত ও মুছাপুর ইউনিয়নের পরিবার কল্যান সহকারী বৃন্দ।

উল্লেখ্য, বিশেষ এই ক্যাম্পের মূল উদ্দেশ্য জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিতকরণ। জন্মনিয়ন্ত্রণ এর জন্য দীর্ঘ মেয়াদি এবং স্থায়ী পদ্ধতির বিশেষ এই ক্যাম্পে ইমপ্ল্যানন, আই ইউ ডি, ভেসেকটমি, টিউবেকটমি সেবা দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

সন্দ্বীপে পরিবার পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : 05:19:09 pm, Wednesday, 10 July 2024