চট্টগ্রাম 2:22 am, Monday, 23 February 2026

সীতাকুণ্ডে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আমি-ডামি নির্বাচনের এমপি এস এম আল মামুনের নির্বাচনী উপদেষ্টা, ভূমিদস্যু মাষ্টার আবুল কাশেম কর্তৃক সন্ত্রাসী বাহিনীদ্বারা হামলা ও জোরপূর্বক জায়গা দখলের বিরুদ্ধে এবং জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভাটিয়ারী ইউনিয়নের কেশবপুর গ্রামের এক ভুক্তভোগী পরিবার।

রবিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় পৌরসদরের সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন ভুক্তভোগী রমজান আলী।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী রমজান আলী বলেন, আমি একজন রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল নিরীহ নাগরিক। আর মাষ্টার আবুল কাশেম, মহসিন, ফারুক ও নাঈম লোভী, ভূমিদস্যু, দখলবাজ ও ভন্ড প্রকৃতির লোক হয়। আমার মৌরসি মালিকানাধীন সম্পত্তি অংশ নামা ভাগ না হওয়ায় আমার ৩য় ফুফু রেহানা বেগম জৈনক সিরাজদ্দৌ-লা ও শামসুল আলমের নিকট জায়গা বিক্রি করে দেয়। আমি জানতে পারিয়া একটি হকশফি মামলা দায়ের করি। এবং আরও একটি ১৪৪ ধারা মামলা করি। এ অবস্থায় ১নং বিবাদী মাষ্টার আবুল কাশেম ওনার মনগড়া সিদ্ধান্তে ঘরের সামনে আমার দীর্ঘ ৫০ বছরের বাড়ীর জায়গা দখল করে নেয় এবং বিভিন্ন সময়ে আমাকে ও আমার পরিবারকে নির্যাতন করে আসতেছে, আমার বাড়ীর গাছপালা কেটে টিনের সীমানা ভেঙ্গে বাড়ীর সামনের অংশে একটি দেয়াল নির্মাণ করতে চাই। যা আমি বিভিন্ন সময় বাধা দিয়ে আসতেছি। শুধু বাড়ী নয় এর পূর্বে ২০২৪ সালে আমার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স কে. এন. আর এন্টারপ্রাইজ জবরদখল করে নেয়।

তিনি আরও বলেন, সর্বশেষ গত শনিবার ২১শে ফেব্রুয়ারি ১নং বিবাদী ও তার ভাই সহ আরও ১০ থেকে ১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ও আমার পরিবারের উপর হামলা করে। এ সময় আমার পরিবারের চার সদস্যকে নিলাফুলা যখম করে। এমনকি তারা আমাদের বাড়ীর সীমানার টিনগুলো ভেঙ্গে ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৪-৩৬০৩) করে নিয়ে যায় এবং যাওয়ার সময় সৃষ্ট ঘটনাকে নিয়ে যদি কোন প্রকার আইনের আশ্রয় নিই তাহলে আমাকে ও আমার পরিবারের সদস্যদের জানে মেরে ফেলার হুমকি দেয়। এমাতবস্থায় আমাদের জান-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। তাই সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি নিরুপায় হয়ে আমার ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে আইনি সহায়তা কামনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সীতাকুণ্ডে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Update Time : 10:20:22 pm, Sunday, 22 February 2026