শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল। ১৫ মার্চ রবিবার নগরীর একেখান সংলগ্ন জামান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মনিরের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন।
তিনি বলেন,”বিগত সময়ে আমরা যেভাবে সেভাবে চলেছি,কিন্তু সামনের দিনগুলিতে আর যেভাবে সেভাবে চলা যাবে না। বিএনপি তথা অঙ্গসংগঠন এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও কর্মীদের আচরণে অনেক পরিবর্তন আনতে হবে। কারণ তারুণ্যের নেতা তারেক রহমান অন্য সময়কার প্রধানমন্ত্রীর মতন না চলে সকাল ৯টায় কোন রকম প্রটোকল ছাড়াই বাসা থেকে সচিবালয়ে গিয়ে অফিস করেন। আরো অনেক পরিবর্তন আপনারা সামনে লক্ষ্য করবেন। আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার একটা ম্যাসেজ দিতে চায়,অতীতে যা হয়েছে তা বাদ দেন সামনে যাতে আপনাদের কোন কাজে আমাদের নেতা আসলাম চৌধুরী মান ক্ষুন্ন না হয়। খুব সাবধানের সহিত সামনের দিনগুলিতে সঠিক পথে অতিবাহিত করতে হবে।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবরের পরিচালনা ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সোলাইমান রাজ, সদস্য আসলাম চৌধুরী,সেলিম মাহমুদ, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জাফর ভূইয়া, সাংগঠনিক সম্পাদক নুর নবী সালাম, সলিমপুর ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব জাহিদুল হাসান, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহবায় ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ন আহবায়ক শাহাবুদ্দিন, সায়েম সরওয়ার, মোরশেদ আলম সোহাগ, আবুল কাসেম,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন রেজা,শামসুল আলম,গিয়াস উদ্দিন আজাদ,সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সদস্য সচিব জিয়াউদ্দিন জিয়া, ২নং বারৈয়াঢালা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোঃ-হাসান,সদস্য সচিব মোঃ-তাজুল ইসলাম শিপন,যুগ্ন আহবায়ক মোঃ-মোশাররফ হোসেন,মোহাম্মদ আলী,মোঃ কায়সার আলম,মোঃ আরমান শাকিল,বশির উদ্দিনসহ প্রমুখ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















