চট্টগ্রাম 12:46 am, Wednesday, 4 February 2026

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা আবুল কালাম (৫০) নিহত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে জোরারগঞ্জের উত্তর সোনাপাহাড় এলাকার ফজলের রহমান বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম এই বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। সেই দীর্ঘদিন প্রবাসে ছিলো। ঘটনার পর থেকে নিহতের ভাতিজা মো. হেলাল হোসেন (৩০) পালাতক রয়েছে।

স্থানীয়রা জনান, জায়গা সংক্রান্ত বিরোধে নিয়ে চাচার সাথে তর্কে জড়ায় ভাতিজা মো. হেলাল। পরে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় আবুল কালাম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

নিহতের মেয়ে সাবিনা ইয়াসমিন জানান,তার বাবা দীর্ঘদিন প্রবাসে ছিলো। বাড়িতে আসছে কয়েকমাস আগে। বেশ কিছুদিন তার চাচাতো ভাই হেলাল জায়গা সংক্রান্ত জামেলা নিয়ে বিরোধ করতেছে। সকালে দোকানে গেলে ইট দিয়ে আঘাত করে তার বাবা আবুল কালামকে হত্যা করে। এসময় তিনি সন্ত্রাসী হেলালের ফাঁসির দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাখি ভৌমিক জানান, আবুল কালাম নামের একজনকে বেলা ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তার মাথায় ও মুখের প্রচন্ড আঘাতের চিহ্ন রয়েছে। কয়েকটি মুখের দাত পুড়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হোসেন জানান, ঘটনার পর থেকে মো. হেলাল পালাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের টিম কাজ করছে। নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচার মৃত্যু

Update Time : 05:56:12 pm, Tuesday, 16 December 2025