চট্টগ্রাম 4:51 pm, Wednesday, 27 May 2026

মিরসরাইয়ে রিজার্ভ বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ

চট্টগ্রামের মিরসরাই এ উচ্ছেদ অভিযান চালিয়ে ১.৫ একর সরকারী রিজার্ভ বনভূমি জবর দখলমুক্ত করেছে বনবিভাগ।

আজ (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম উত্তর বনবিভাগ অধিক্ষেত্রাধীন মিরসরাই রেঞ্জের হিংগুলী বন বিটের সীতাকুন্ড-রামগড় রিজার্ভ ফরেস্ট মৌজার হিংগুলী পাড়া সংলগ্ন এলাকায় এক জবরদখল উচ্ছেদ অভিযান চালিয়ে উক্ত ১.৫০ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।

উদ্ধারকৃত জমি হিংগুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো:সোনাউল্লাহ এর দখলে ছিলো। ঐ জায়গার চারিদেকে কাটা তার ও বাঁশের বেড়া এবং খুটি ও টিনের ছাউনী দিয়ে তৈরি লেবার সেড ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করা হয়।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা মো:শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে মীরসরাই রেঞ্জে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী এবং হিংগুলি বিটের অধীন এফসিভি এর সভাপতি ও সদস্যদের সার্বিক অংশগ্রহনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে জনাব এস এম কায়চার,বিভাগীয় বন কর্মকর্তা,চট্টগ্রাম উত্তর বন বিভাগ মহোদয়ের পরামর্শ অনুযায়ী উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এমপি মাধবী মারমা’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার শুভেচ্ছা বিনিময়

মিরসরাইয়ে রিজার্ভ বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ

Update Time : 09:14:52 pm, Tuesday, 8 October 2024