চট্টগ্রাম 2:09 pm, Monday, 2 November 2026

উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর ২০২৬, রোজ রবিবার, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।

দিবসটি উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সীতাকুণ্ড, চট্টগ্রামের পক্ষ থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য সরোয়ার উদ্দিন আনসারীকে সীতাকুণ্ড উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জনাব এডভোকেট সরোয়ার হোসেন লাভলু, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব, জনাব মোঃ মোরসালিন।
সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ তাজাম্মল হোসেন।

সরোয়ার উদ্দিন দীর্ঘদিন ধরে যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছেন। স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।

তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মাননা নয়, বরং আদর্শ ছাত্র ও যুব সমাজের প্রতিটি সদস্য এবং সমাজের কল্যাণে কাজ করা তরুণ স্বেচ্ছাসেবকদের জন্য অনুপ্রেরণার উৎস।

সরোয়ার উদ্দিন আনসারীর প্রত্যাশা, যুবসমাজের শক্তিকে মানবতার কল্যাণে কাজে লাগিয়ে একটি মাদকমুক্ত, সচেতন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। তাঁর ভাষায়, সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেক তরুণকে নিজের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা।

তাঁর এই সম্মাননা অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যতে তাঁর সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

মানবতার সেবায় তরুণ সমাজ, সুস্থ ও সুন্দর দেশ গড়ার প্রত্যয় এই লক্ষ্যকে সামনে রেখে সরোয়ার উদ্দিন আনসারীর আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক, এমনটাই প্রত্যাশা সবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন

উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন আনসার সদস্য সরোয়ার উদ্দিন

Update Time : 09:50:33 pm, Sunday, 1 November 2026