চট্টগ্রাম 3:43 am, Thursday, 12 February 2026

বিজয় দিবসে রাঙ্গুনিয়ায় আবারো দুই হাজার মানুষকে চিকিৎসাসেবা দিলেন ডাঃ এটিএম রেজাউল করিম

বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ও চিকিৎসক ডাঃ এটিএম রেজাউল করিমের উদ্যোগে আবারো দুই হাজার মানুষের মাঝে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার উত্তর পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, শিশু, হৃদরোগ, অর্থোপেডিক্স, বাত-ব্যথা, চক্ষু ও ডেন্টাল—সহ বিভিন্ন বিভাগের ২৭জন বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেন। এতে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।

সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডাঃ এটিএম রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন আলমশাহপাড়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আ.ন.ম শামসুল আলম, অধ্যাপক জসীম উদ্দীন, আমজাদ হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমার অঙ্গীকার। মানবিকতার এই পথ চলা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ডিসেম্বর মাসে রাঙ্গুনিয়ার তিনটি ইউনিয়নে মোট ৮ হাজারেরও বেশি মানুষকে ফ্রি চিকিৎসা সেবার আওতায় আনা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

বিজয় দিবসে রাঙ্গুনিয়ায় আবারো দুই হাজার মানুষকে চিকিৎসাসেবা দিলেন ডাঃ এটিএম রেজাউল করিম

Update Time : 06:53:22 pm, Saturday, 6 December 2025