রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ দক্ষিণ নিশ্চিন্তাপুরে সামাজিক সংগঠন সান রাইজ ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) নিশ্চিন্তাপুর মধ্যমপাড়া জামে মসজিদ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডাক্তার মো. হারুন। প্রধান বক্তা ছিলেন আব্দুস সত্তার কোম্পানি। সংগঠনের উপদেষ্টা মো. সাদ্দাম’র সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন মো. মঞ্জু, প্রবাসী মো.নোমান, হাফেজ ইলিয়াস, প্রবাসী ইউচুপ, প্রবাসী আনিস, প্রবাসী সেলিম, প্রবাসী আবু তাহের, প্রবাসী মহিউদ্দিন, প্রবাসী গিয়াসউদ্দিন, প্রবাসী রুবেল, প্রবাসী টিপু, প্রবাসী আনাস, প্রবাসী আব্দুল বারেক।
আয়োজনে সহযোগিতা করেন মো. জাহেদ, সাহাব উদ্দিন, আবু বক্কর, আহমেদ উল্লাহ টিটু, মো.আলী, মো. মামুন, মো.সাইমন, জুবাইয়ের বাবলু, অন্তর, আলী, আরফাত, রিদয়, হাবিবউল্লাহ, সাকিব, মেজবাহ, ইমন, মাহি, ওসমান প্রমুখ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 











