চট্টগ্রাম 6:20 pm, Tuesday, 15 September 2026

রাঙ্গুনিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় মুদির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে এক মুদির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু।

অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত দোকানিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু বলেন, “ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও অনিরাপদ পণ্য বিক্রি বা সংরক্ষণ থেকে বিরত থাকতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় মুদির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় মুদির দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : 06:20:08 pm, Tuesday, 15 September 2026