চট্টগ্রাম 4:15 pm, Wednesday, 2 September 2026
সভাপতি লিও মোহাম্মদ শাহ ইফরাত চৌধুরী, সেক্রেটারি লিও নামিয়া সুলতানা ওহি

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের চার্টার বর্ষের কমিটি ঘোষণা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণের যুব সংগঠন লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের ২০২৬-২৭ লিও বর্ষের কেবিনেট কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন চার্টার বর্ষে সভাপতি হিসেবে লিও মোহাম্মদ শাহ ইফরাত চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে লিও নামিয়া সুলতানা ওহি নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কেবিনেটে লিও রেজাউল মোস্তফা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং লিও ফারদিন নওয়াজ সজীব সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া লিও আবদুল্লাহ আল জাবির ও লিও চৌধুরী সিয়াম ইলাহী জয়েন্ট সেক্রেটারি, লিও হুরে জান্নাত রিপা ট্রেজারার এবং লিও তারেকুল ইসলাম ও লিও আবদুল্লাহ আল মাহমুদ জয়েন্ট ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, লিও মোবিনুল হক টেমার, লিও আবদুর রাফি টেইল টুইস্টার, লিও মিশকাতুল জান্নাত মিশু কালচারাল চেয়ারম্যান, লিও আলাবি ইনসাফ মাশফি মেম্বারশিপ চেয়ারম্যান, লিও মোশাররফ হোসেন রাফি স্পোর্টস চেয়ারম্যান এবং লিও প্রিয়া শর্মা সিস্টার কো-অর্ডিনেটর।

এদিকে, লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের এডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণের প্রতিষ্ঠাতা লায়ন বায়েজিদ সুমন।

নবগঠিত কেবিনেটকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এডভাইজার লায়ন বায়েজিদ সুমন বলেন, “লিওরা শুধু একটি সংগঠনের সদস্য নয়, তারা আগামী দিনের নেতৃত্বের কারিগর।” তিনি নতুন কেবিনেটের সদস্যদের সততা, শৃঙ্খলা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অনুকরণীয় হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে লিও ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য।

লায়ন বায়েজিদ সুমন আরও বলেন, চার্টার বর্ষে নতুন কেবিনেটের সামনে যেমন রয়েছে অনেক সম্ভাবনা, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ। ঐক্যবদ্ধ প্রচেষ্টা, উদ্যম ও সৃজনশীলতার মাধ্যমে তারা লিও ক্লাব অব চিটাগং অনির্বাণকে একটি শক্তিশালী ও আদর্শ যুব সেবা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, লিওদের প্রতিটি ভালো উদ্যোগে তিনি সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করবেন। নতুন এই বর্ষে ক্লাবের প্রতিটি সদস্য নিজেকে দক্ষ ও মানবিক নেতৃত্ব হিসেবে গড়ে তুলে সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে কাজ করবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কেবিনেটের হাত ধরে সেবা, নেতৃত্ব ও মানবিকতার কার্যক্রম আরও বেগবান হবে এবং লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সভাপতি লিও মোহাম্মদ শাহ ইফরাত চৌধুরী, সেক্রেটারি লিও নামিয়া সুলতানা ওহি

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের চার্টার বর্ষের কমিটি ঘোষণা

Update Time : 07:40:16 pm, Tuesday, 1 September 2026