বর্ণাঢ্য আয়োজনে ঢাকা জেলার নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আজ রোববার নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন দোহার-নবাবগঞ্জের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এ সময় তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
কেক কাটা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমিনুর রহমান, (নবাবগঞ্জ) ঢাকা 








