চট্টগ্রাম 7:32 am, Sunday, 8 November 2026

সীতাকুণ্ডের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে গঠিত হলো ‘মুনির ইয়ুথ ক্লাব’

সীতাকুণ্ডের তরুণ সমাজকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল জনশক্তিতে রূপান্তরিত করার পাশাপাশি একটি আধুনিক, উন্নত ও টেকসই সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘মুনির ইয়ুথ ক্লাব’।

তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সীতাকুণ্ডের সিকিউর সিটি কমপ্লেক্সে আয়োজিত সংগঠনটির প্রথম সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সীতাকুণ্ডের অভিজ্ঞ, দক্ষ ও উদ্যমী তরুণদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে মো. তানভীরুল ইসলাম সভাপতি, মো. সায়েম উল্লাহ সাধারণ সম্পাদক এবং ফাতিন মাহমুদ নিহাল সাংগঠনিক পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁদের নেতৃত্বে আরও ১৫ জন দক্ষ ও সম্ভাবনাময় তরুণকে নিয়ে সংগঠনটির প্রাথমিক নেতৃত্ব কাঠামো গঠন করা হয়েছে।

মুনির ইয়ুথ ক্লাব মূলত তরুণদের ব্যক্তিগত দক্ষতা ও নেতৃত্বের বিকাশের পাশাপাশি সমাজ ও এলাকার ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে কাজ করবে। সংগঠনটির অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে পরিবেশ সংরক্ষণ, সমুদ্র ও উপকূলীয় পরিবেশের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারী ও শিশু অধিকার, শিশুদের শিক্ষা, যুব নেতৃত্বের বিকাশ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম।

বিশেষ করে পাহাড়, সমুদ্র ও উপকূলীয় বৈচিত্র্যে সমৃদ্ধ সীতাকুণ্ডের প্রাকৃতিক পরিবেশ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যার টেকসই সমাধানে তরুণদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

প্রথম সভায় উপস্থিত সদস্যরা একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও সম্ভাবনাময় সীতাকুণ্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় এলাকার বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, তরুণরাই একটি সমাজ ও দেশের পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি। সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাই সীতাকুণ্ডের উন্নয়নে তরুণ-তরুণীদের ঐক্যবদ্ধ করে ইতিবাচক ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

মুনির ইয়ুথ ক্লাবের নেতৃবৃন্দ জানান, এটি কেবল একটি সংগঠন নয়; বরং সীতাকুণ্ডের তরুণদের সম্ভাবনা, সৃজনশীলতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক, পরিবেশবান্ধব, মানবিক ও দক্ষতাবর্ধক কার্যক্রমের মাধ্যমে আরও বেশি তরুণ-তরুণীকে সম্পৃক্ত করার প্রত্যাশা রয়েছে তাঁদের।

তাঁরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে মুনির ইয়ুথ ক্লাব সীতাকুণ্ডের উন্নয়নযাত্রায় একটি কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ধুম ইউনিয়ন যুবদলের জয়

সীতাকুণ্ডের তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে গঠিত হলো ‘মুনির ইয়ুথ ক্লাব’

Update Time : 12:24:42 pm, Saturday, 7 November 2026