চট্টগ্রামের মিরসরাইয়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ ও মিরসরাইয়ে পথসভা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হয়েছে ১১ দলীয় ঐক্য।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মিরসরাইয়ের পার্ক ইন রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির আলাউদ্দিন শিকদার।
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জাফর উল্লাহ নিজামী, মিরসরাই উপজেলা খেলাফত মজলিসের সভাপতি রেজাউল হক, এনসিপির মিরসরাই সমন্বয়ক আরিফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, মিরসরাই জামায়াতের বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌর জামায়াতে ইসলামীর আমির শিহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি রায়হান উদ্দিন এবং মিরসরাই ছাত্রশিবিরের সভাপতি শাকিবুল ইসলামসহ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, গণভোটের রায় ও গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, তেল-গ্যাস ও সারের কৃত্রিম সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 











