চট্টগ্রাম 11:18 pm, Thursday, 3 September 2026

দুর্বার ও মীরসরাই জেনারেল হাসপাতালের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ

‘প্রতিজনে গাছ লাগাই, সবুজে সাজাই মীরসরাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন ও মীরসরাই জেনারেল হাসপাতাল।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের কার্যএলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, “গাছ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। প্রাণ-প্রকৃতি বাঁচাতে গাছের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় দুর্বারের এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। আমি দুর্বারের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান।

মীরসরাই জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। দুর্বার প্রগতি সংগঠনের সঙ্গে ভবিষ্যতেও আরও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মীরসরাই ও আশপাশের এলাকার মানুষের সু-চিকিৎসা নিশ্চিত করতে মীরসরাই জেনারেল হাসপাতাল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান। এছাড়া সমাজের অবহেলিত ও বেওয়ারিশ নারী-পুরুষের চিকিৎসা বিনামূল্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মীরসরাই জেনারেল হাসপাতালের এজিএম তৌহিদুল ইসলাম নিশান এবং মীরসরাইয়ের পরিবেশ বন্ধু হিসেবে পরিচিত ইয়াসির আরাফাত।

দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দাতা সদস্য মো. জসিম উদ্দিন, আজীবন সদস্য মো. নুর উদ্দিন সেলিম, জামশেদ আলম চৌধুরী তপু, আরিফ হোসেন বাবলু প্রমুখ।

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি রিপন কুমার দাশ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, কার্যকরী সদস্য তরিকুর রহমান বাবু, সহ-অর্থ সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইফতেখার উদ্দিন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মারুফ এবং সমাজকল্যাণ উপ-পরিষদের আহ্বায়ক আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন মো. আবু সাঈদ, সাজেদুল ইসলাম সজিব, মিফতাহুল হাসান সাকিব, আব্দুল আজিজ সাইমুনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি জাতের এক হাজার গাছের চারা বিনামূল্যে বিতরণ ও রোপণ করা হয়। এসব চারার মধ্যে ছিল আমড়া, কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই, সুপারি, গোলাপজাম, হরিতকি, বহেড়া, কামরাঙ্গা, কৃষ্ণচূড়া, গাব, চালতা, মালবেরিসহ বিভিন্ন প্রজাতির গাছ।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের 

দুর্বার ও মীরসরাই জেনারেল হাসপাতালের উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ

Update Time : 08:46:14 pm, Thursday, 3 September 2026