চট্টগ্রাম 3:25 am, Wednesday, 25 March 2026

মিরসরাইয়ে গাছের সাথে গাড়ির ধাক্কায় চালক নিহত 

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায়  ব্যক্তিগত গাড়ির চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম এনামুল হক আইয়ুব। এনামুল হক আইয়ুব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে। শনিবার ভোর ছয়টায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ছয়টার দিকে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহর থেকে ঢাকামুখী লেন ধরে কুমিল্লার দিকে যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব। পথে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। খবর পেয়ে মিরসরাই উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী বলেন, নিহত এনামুল হক আইয়ুব তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছি আমরা। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে গাছের সাথে গাড়ির ধাক্কায় চালক নিহত 

মিরসরাইয়ে গাছের সাথে গাড়ির ধাক্কায় চালক নিহত 

Update Time : 02:08:45 am, Wednesday, 25 March 2026