চট্টগ্রাম 1:59 pm, Sunday, 15 February 2026

রাঙ্গুনিয়ায় আগুনে দোকান পুড়ে দিশেহারা ঋণগ্রস্ত জসিম

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড কাইন্দারকুল এলাকার বাসিন্দা জসিম উদ্দিন। সহায়-সম্বলহীন দরিদ্র জসিমের জীবন ধারণের একমাত্র অবলম্বন বাড়ির কাছের একটি চায়ের দোকান। যেটি তিনি দিয়েছেন বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে। কিন্তু আকষ্মিক আগুনে বষ্মিভূত হয়েছে তার জীবিকার একমাত্র মাধ্যম দোকানটি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ আগুন লেগে দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করেন।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জাহেদুর রহমান জানান, চুলা থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে। এতে মো. জসিম উদ্দিন এর ২০ বাই ৩০ ফুট পরিমাপের ১টি কাঁচা চায়ের দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক জসিম উদ্দিন বলেন, “ঋণ করে এই চায়ের দোকান দিয়েছিলাম। এটাই আমার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। আগুনে লেগে পুড়ে গিয়ে এখন আমি পথে বসে গেছি। আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আগুনে দোকান পুড়ে দিশেহারা ঋণগ্রস্ত জসিম

Update Time : 09:23:26 pm, Wednesday, 24 January 2024