রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী (এমপি) শুক্রবার সারাদিন বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শুক্রবার রাতে তিনি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইমরান হোসাইন চৌধুরীর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন। এসময় তার সহধর্মিণী জনাবা সামানজার খানও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমপি হুমাম কাদের চৌধুরী ও তার সহধর্মিণী সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানান। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিশেষ করে এমপি ও তার সহধর্মিণীকে সরাসরি প্রথমবার দেখার জন্য স্থানীয় মা-বোনদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিদের এমন সরাসরি অংশগ্রহণ সাধারণ মানুষের সাথে সম্পর্ক আরও দৃঢ় করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

















