চট্টগ্রাম 11:59 pm, Sunday, 29 March 2026

সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : 03:40:43 pm, Sunday, 9 November 2025
  • 127 Time View

সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেন (৩২) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বেলাল উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার সংলগ্ন জয়নাল উকিলের বাড়ীর আবুল কালামের পুত্র।

সরেজমিনে দেখা গেছে, বাজারের ভেতর দক্ষিণ পাশে পাকা মেঝেতে বেলাল হোসেনের রক্তাক্ত অবস্থায় কম্বল মোড়ানো নিথর দেহ পড়ে আছে। গাছের টুকরা দিয়ে পেটানোর কারণে কান ছিঁড়ে গেছে। পাশেই পড়ে আছে তার ব্যবহৃত জুতা। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় বেলালকে মাথায় গাছের টুকরা দিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বাজারে প্রায়ই চোর-ডাকাতির ঘটনা ঘটে। কিন্তু চোর ডাকাতের অপকর্মের একমাত্র বাধা ছিল বেলাল। যার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মানসিক প্রতিবন্ধী হলেও সবাইকে চিনত সে। রাতের বেলায় থাকত বাজারের মধ্যে। যার কারণে বাজারের নৈশপ্রহরীর পাশাপাশি রাতের বেলায় বাজারে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত।

‎মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, বেলাল মানসিক প্রতিবন্ধী। রাতের বেলা বাজারেই থাকত। সারারাত বাজারের মধ্যে হেঁটে হেঁটে চিৎকার করত। যার কারণে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে সমস্যা হতো। তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে চোর-ডাকাতির ঘটনার পাশাপাশি মাদক কারবার চলে। শনিবার রাতে বাজারের সিএনজিচালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেষ হয়েছে প্রায় রাত ১টার দিকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে।

‎সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এখনো আসামী শনাক্ত করা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এমপি হুমাম কাদের চৌধুরীর অংশগ্রহণ

সীতাকুণ্ডে মানসিক প্রতিবন্ধী এক যুবককে পিটিয়ে হত্যা

Update Time : 03:40:43 pm, Sunday, 9 November 2025