চট্টগ্রাম 12:35 pm, Wednesday, 1 April 2026

ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে রিকশাচালকের আকস্মিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে এক রিকশাচালকের আকস্মিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর খন্ডলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. ইউনুচ (৪৭)।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, রিকশা চালক ইউনুচ মাঝে মধ্যে রাতে ইছামতী নদীতে মাছ ধরতে যান। বৃহস্পতিবার রাত ৮টার দিকে একা মাছ ধরতে গিয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাকে নদীতে ভাসতে দেখা যায়। এসময় তার সাথে থাকা মোবাইল টাকা সরঞ্জাম নদীর কূলে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ শুক্রবার সকাল ১০ টায় জানাজা শেষে তাকে দাপন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

ইছামতী নদীতে মাছ ধরতে গিয়ে রিকশাচালকের আকস্মিক মৃত্যু

Update Time : 12:44:01 pm, Friday, 12 January 2024