চট্টগ্রাম 7:37 am, Thursday, 5 November 2026

মিরসরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের  মিরসরাইয়ে  জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানীর  সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।  আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা শুভকর সূত্রধর, জন স্বাস্থ্য কর্মকর্তা মাঈন উদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ আলী, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ, কোস্ট গার্ড মোঃ গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে ভুমিকা রাখায় জন্য মোবারকঘোনার মৎস্য চাষি আজিম উদ্দিনকে  পুরষ্কৃত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৩ জন গ্রেফতার

মিরসরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

Update Time : 11:30:35 am, Monday, 17 August 2026