চট্টগ্রাম 3:06 am, Monday, 27 April 2026

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন এলাকায় কৃষি মাঠে কাজ সেরে ফেরার পথে বজ্রপাতে মো. আমির শরীফ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে কাল বৈশাখী তান্ডব চলাকালে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমির শরীফ পেশায় একজন বর্গাচাষী ছিলেন। ঘটনার দিন বিকেলে তিনি বাড়ির পাশের বিলে বর্গা নেওয়া জমিতে সেচ দিতে গিয়েছিলেন। কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি।

তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হতে তাকে দ্রুত চন্দ্রঘোনা হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

নিহত আমির শরীফ রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন দক্ষিণ পাড়ার অলি আহমদ মাস্টারের বাড়ির মৃত লেদু হাজীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের নাতি মো. হৃদয় বিষয়টি নিশ্চিত করে জানান, তার নানা প্রতিদিনের মতোই কৃষিকাজে মাঠে গিয়েছিলেন। সেচ দিয়ে ফেরার পথেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা৳০ তাদের পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে।

কৃষকের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Update Time : 12:54:35 am, Monday, 27 April 2026