চট্টগ্রাম 8:12 pm, Sunday, 24 May 2026

সীতাকুণ্ডে ছেলের হাতে পিতা খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে নুরুল্লাহ (৬৩) নামে এক পিতা খুন হয়েছেন।

গতকাল শনিবার বিকালে উপজেলার জঙ্গল সলিমপুরের ৫নং ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ—বিশেষ করে ছেলের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে নুরুল্লাহ ও তার ছেলে শফিউল্লাহর মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছিল। সম্প্রতি ছেলের স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ার পর পারিবারিক এই দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে। ঘটনার দিন বিকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে শফিউল্লাহ তার পিতা নুরুল্লাহকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল্লাহর বাড়ি মহেশখালী উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ জঙ্গল সলিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে শফিউল্লাহ পালিয়ে যায়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা  জানান, পারিবারিক বিরোধ, একই বাসায় বসবাস, ছেলের বেকারত্ব এবং স্ত্রীর বাবার বাড়ি চলে যাওয়ার ঘটনা, সব মিলিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘাতক ছেলেকে আটক করতে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমাজ গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে- মিরসরাইয়ে শামসুন্নাহার এমপি

সীতাকুণ্ডে ছেলের হাতে পিতা খুন

Update Time : 01:55:28 pm, Sunday, 24 May 2026