চট্টগ্রাম 11:40 pm, Wednesday, 4 March 2026

রাঙ্গুনিয়ায় সিএনজি চালকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজারে এক সিএনজি চালকের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বুধবার (৪ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রানীরহাট অংশে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে অন্তত দুই শতাধিক সিএনজি চালক অংশ নেন।

রানীরহাট সিএনজি ফোরস্টোক চালক সমিতির সভাপতি মুহাম্মদ হাসান জানান, বুধবার দুপুর দেড়টার দিকে রানীরহাট বাজারের সিএনজি স্টেশনে ভাড়া নিয়ে সামান্য কথা কাটাকাটির জেরে মুহাম্মদ হাকিম, মুহাম্মদ মামুন ও নাছেরের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করেন চালকরা।

অবরোধের ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লা ও স্থানীয় পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেককে বিকল্প সড়ক ব্যবহার করতে দেখা যায়।

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সমিতির উপদেষ্টা আব্দুল মান্নান রনি উপস্থিত হয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল ৪টার দিকে চালকরা অবরোধ তুলে নেন।

উপদেষ্টা আব্দুল মান্নান রনি বলেন, “সিএনজি চালকের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কোনো চালকের বিরুদ্ধে অভিযোগ থাকলে সমিতির কাছে জানাতে হবে। কিন্তু হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় সিএনজি চালকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

রাঙ্গুনিয়ায় সিএনজি চালকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

Update Time : 10:23:31 pm, Wednesday, 4 March 2026