চট্টগ্রাম 5:25 am, Monday, 20 April 2026

নতুন স্বপ্নে রাঙ্গুনিয়ায় Tiger Squad F.Club-এর নতুন জার্সি উন্মোচন

রাঙ্গুনিয়ার পদুয়া স্থানীয় ফুটবল সংগঠন Tiger Squad F.Club-এর নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার চন্দ্রঘোনা মেশন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই জার্সির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। নতুন জার্সি উন্মোচনকে ঘিরে খেলোয়াড়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠিত Tiger Squad F.Club অল্প সময়ের মধ্যেই এলাকায় নিজেদের শক্তিমত্তা ও সামর্থ্যের পরিচয় দিয়েছে। বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচে দীর্ঘ সময় অপরাজিত থেকে ক্লাবটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

ক্লাব সংশ্লিষ্টরা জানান, কয়েক মাসের বিরতির পর পুনরায় মাঠে ফিরে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দলটি। নতুন জার্সি উন্মোচনের মাধ্যমে সেই পথচলায় নতুন মাত্রা যোগ হলো।

ক্লাবটির প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ বলেন, শুধু খেলাধুলাই নয়, এলাকার তরুণদের মাদকসহ নানা খারাপ কাজ থেকে দূরে রেখে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই ক্লাবটির অন্যতম লক্ষ্য।

নতুন জার্সি উন্মোচনের মাধ্যমে Tiger Squad F.Club সামনে আরও বড় সাফল্যের প্রত্যাশা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নতুন স্বপ্নে রাঙ্গুনিয়ায় Tiger Squad F.Club-এর নতুন জার্সি উন্মোচন

নতুন স্বপ্নে রাঙ্গুনিয়ায় Tiger Squad F.Club-এর নতুন জার্সি উন্মোচন

Update Time : 06:51:54 pm, Sunday, 19 April 2026