চট্টগ্রাম 10:22 pm, Wednesday, 5 August 2026

সাতকানিয়ায় বন্যাদুর্গত ২ হাজার ৫০০ মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সাতকানিয়া উপজেলার মানুষের জন্য দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে পার্কভিউ হাসপাতাল লিমিটেড। বুধবার (৫ আগস্ট) উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ২ হাজার ৫০০-এর বেশি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে অর্থোপেডিকস, মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, নাক-কান-গলা (ইএনটি), গাইনি, শিশু, চক্ষু এবং চর্ম ও যৌনরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, স্থানীয় শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় এবং প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া বন্যা-পরবর্তী রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন, “মানুষের সুস্থতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো পার্কভিউ হাসপাতালের সামাজিক ও নৈতিক অঙ্গীকার। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে আমরা মানুষের পাশে থাকব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস. এম. কামরুজ্জামান। তিনি বলেন, “বন্যার মতো দুর্যোগে দ্রুত চিকিৎসাসেবা মানুষের জন্য অত্যন্ত জরুরি। পার্কভিউ হাসপাতালের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে উৎসাহিত করবে।”

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, কর্মকর্তা আব্দুস সোবহান, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী বন্যাদুর্গত মানুষ পার্কভিউ হাসপাতাল লিমিটেডের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে তারা কাজ করে আসছে। দুর্যোগকালীন চিকিৎসাসেবা, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম এবং মানবিক সহায়তার মাধ্যমে ভবিষ্যতেও দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুস্থদের মাঝে চাল বিতরণ করতে গিয়ে রাইখালীর বিএনপি নেতা বিপাকে

সাতকানিয়ায় বন্যাদুর্গত ২ হাজার ৫০০ মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল

Update Time : 10:11:47 pm, Wednesday, 5 August 2026