চট্টগ্রাম 12:59 am, Thursday, 6 August 2026

শহীদ মজিদের কবরে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে রামগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসের শুরুতে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে খাগড়াছড়ি জেলার একমাত্র নিহত শহিদ আব্দুল মজিদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সকালে রামগড় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ আব্দুল মজিদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি দ্বীন আল জিন্নাত।

এছাড়া রামগড় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন ও রামগড় থানার ওসি নাজির আলম, রামগড় পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক কাজী শামীম শ্রদ্ধা জানান।

রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেফার্য়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন ও সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ।

পুষ্পমাল্য অর্পণ শেষে শহিদের রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

পরে রামগড় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। রামগড় উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ওসি নাজির আলম, নিহত শহিদ মজিদের পিতা মতিন মিয়া, রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাংবাদিক করিম শাহ।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুস্থদের মাঝে চাল বিতরণ করতে গিয়ে রাইখালীর বিএনপি নেতা বিপাকে

শহীদ মজিদের কবরে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে রামগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Update Time : 09:59:52 pm, Wednesday, 5 August 2026