চট্টগ্রাম 1:00 am, Tuesday, 4 August 2026

রাঙ্গুনিয়ায় প্রেমঘটিত বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে নিরব ইমন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন, যেখানে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার কথা তুলে ধরার পাশাপাশি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও করেন। তবে ওই অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে পোমরা ইউনিয়নের হিলাগাজী পাড়া এলাকায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নীরব ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া কর্মসংস্থানের উদ্দেশ্যে অদূর ভবিষ্যতে প্রবাসে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, “কিছুদিন আগে ইমনের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ উঠেছিল। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সীতাকুণ্ডে আল আমিন ও রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙ্গুনিয়ায় প্রেমঘটিত বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

Update Time : 10:59:09 pm, Monday, 3 August 2026