চট্টগ্রাম 7:37 pm, Thursday, 30 July 2026

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতিনিধিরা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এটিএম রেজাউল করিম এর নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার *জাহেদুল ইসলাম। সহযোগিতা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন এবং অফিসার মশিউর রহমান।

পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার অন্যতম অঙ্গীকার। মানুষের প্রয়োজনের মুহূর্তে পাশে থেকে মানবিক সহায়তা প্রদানকে প্রতিষ্ঠানটি দায়িত্ব হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই ঢেউটিন তাদের বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ সহায়তা করবে এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাবে।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে পার্কভিউ হসপিটাল লিমিটেড আবারও প্রমাণ করেছে, উন্নত চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করাও তাদের অন্যতম অঙ্গীকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গত মানুষের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

Update Time : 07:35:10 pm, Thursday, 30 July 2026