চট্টগ্রাম 12:59 am, Thursday, 6 August 2026

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে মিরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) বিকালে মিরসরাই পৌর সদরে ১১ দলের আয়োজনে জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল পরবর্তীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবিরের সভাপতিত্বে আনোয়ার উল্লাহ আল মামুন এর পরিচালনায় মীরসরাই পৌর সদরে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরনবী। প্রধান অতিথি বলেন, জুলাই আমাদের চেতনা, সেই চেতনায় গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আজ আমজনতা দাবি,যেখান থেকে এক চুল পরিমান সরার সুযোগ নাই। সভাপতি মোঃ নুরুল কবির বলেন জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের প্রেরনা। জুলাই কে ধারন করে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের কে এগিয়ে যেতে হবে। এতে আরো উপস্থিত ছিলেন, মাওঃ নিজাম উদ্দীন, মাওঃ শিহাব উদ্দিন, হাফেজ ইকরামুল হক, শ্রমিক নেতা নুরুল ইসলাম টিটু,সাকিবসহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুস্থদের মাঝে চাল বিতরণ করতে গিয়ে রাইখালীর বিএনপি নেতা বিপাকে

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে মিরসরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : 10:14:09 pm, Wednesday, 5 August 2026