রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজানগর আর.এ.বি.এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার।
সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। তারা বলেন, একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে ইউছুপ কামাল তালুকদারের নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে নতুন মাত্রা পাবে বলে তাদের বিশ্বাস।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








