চট্টগ্রাম 12:59 am, Thursday, 6 August 2026

মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

চট্টগ্রামের মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগষ্ট) সকালে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা জুলাই আন্দোলনের শহীদের স্মরণে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের  পর শুরু হয় আলোচনা পর্ব। জুলাই অভ্যুত্থান ও তার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, ওসি জোরারগঞ্জের পক্ষে উপ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মৎস কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব পলাশ, মিরসরাই প্রেস ক্লাব প্রতিনিধি আনোয়ার হোসেন, জুলাই ছাত্র আন্দোলন প্রতিনিধি মীরজাদা সোহেল প্রমুখ।

আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। আলোচনায় বক্তাগন বলেন জোর করে ক্ষমতায় থাকা কখনোই কারো জন্য কল্যাণ বয়ে আনতে পারে না জুলাই আন্দোলন এর অনন্য দৃষ্টান্ত।  বক্তাগন কলেন বাক স্বাধীনতা ও গনতন্ত্র হরণ করার দৃষ্টান্ত এই দেশে আর সৃষ্টি না হোক। একটি সুখি সমৃদ্ধিময় ও কল্যানমুখি দেশ হিসেবে আমাদের জনজীবনে শান্তি ফিরে আসুক । জুলাই শহীদদের প্রতি সকলেই বিনয়াবনত শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুস্থদের মাঝে চাল বিতরণ করতে গিয়ে রাইখালীর বিএনপি নেতা বিপাকে

মীরসরাইয়ে জুলাই গনঅভ্যুত্থান দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

Update Time : 10:05:26 pm, Wednesday, 5 August 2026