“ক্রিড়াই শক্তি ক্রীড়াই বল’ মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে কৈলাশগঞ্জ বাজার এলাকায় মনু ভূঁইয়া পাড়া তরুণ সংঘ আয়োজনে, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ১৩নং মায়ানী কৃষকদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতার উক্ত খেলা উদ্বোধন করেন মীরসরাই সাংসদ নুরুল আমিন এমপি, এই সময় আরো উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, মায়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ আবু দাউদ, মায়ানী ইউনিয়নের সাবেক আহ্বায়ক নুর হোসেনসহ বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই সময় মীরসরাই সাংসদ নুরুল আমিন এমপি বলেন,
তরুণ সমাজকে সুস্থ, সচেতন এবং ঐক্যবদ্ধ রাখার একটি শক্তিশালী মাধ্যম হচ্ছে এই খেলাধুলা। বর্তমান সময়ে তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, শৃঙ্খলা শেখায় এবং ভ্রাতৃত্ববোধ তৈরি করে।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন জানান, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমাদের মীরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপি মহোদয় তিনি সব সময় খেলাধুলাকে প্রধান্য দিয়ে আসছেন। তিনি মাদকমুক্ত মীরসরাই গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। আমরা চেষ্টা করছি তার এই উদ্যোগ ধারণ করে যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় মনোনিবেশ করতে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















