চট্টগ্রাম 9:42 pm, Monday, 1 June 2026

মিরসরাই মিনি স্টেডিয়ামের কাজ পরিদর্শন, দ্রুত মাঠ প্রস্তুতের নির্দেশনা

চট্টগ্রামের মিরসরাই মিনি স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ পরিদর্শন এবং দ্রুত মাঠ প্রস্তুতের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংগঠকরা।

সোমবার (১ জুন) বিকেল ৪ টায় মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক সোমাইয়া আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিউদ্দিন বাদল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মিরসরাই মিনি স্টেডিয়ামের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন। পরে তারা সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় এ্যাথলেট ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারিআবু নছর, মিরসরাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও মিরসরাই ফুটবল একাডেমির পরিচালক মো. আসিফ হোসেন, তোহিদুল ইসলাম নিশান, ইলিয়াছ হোসেন, নজরুল ইসলাম আরাফাত এবং প্রকল্পের ঠিকাদার আক্তার হোসেন।

পরিদর্শনকালে স্টেডিয়ামের সার্বিক অগ্রগতি, মাঠের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, “মিরসরাইয়ের মানুষ, বিশেষ করে যুবসমাজ, অত্যন্ত ক্রীড়াপ্রেমী। মিরসরাই মিনি স্টেডিয়ামকে একটি আধুনিক ও মানসম্মত ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠানো হয়েছে। সবার মতামত ও সহযোগিতার ভিত্তিতে এখানে একটি আধুনিক জিমনেসিয়াম, ভলিবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, টেবিল টেনিস সুবিধা এবং বাস্কেটবল কোর্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কাজ দ্রুত বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

সদস্য সচিব মহিউদ্দীন বাদল বলেন, “মিরসরাই মিনি স্টেডিয়াম শুধু একটি খেলার মাঠ নয়, এটি উপজেলার তরুণদের ক্রীড়া চর্চা, প্রতিভা বিকাশ ও সুস্থ বিনোদনের অন্যতম কেন্দ্র। স্টেডিয়ামের উন্নয়ন ও মাঠের দ্রুত প্রস্তুতকরণের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং খেলোয়াড়দের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মিরসরাই মিনি স্টেডিয়ামকে একটি প্রাণবন্ত ও আধুনিক ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করি।”

সভায় উপস্থিত ক্রীড়া সংগঠকরা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন এবং মাঠ দ্রুত খেলার উপযোগী করে তোলার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পরিকল্পিত উন্নয়নকাজ বাস্তবায়িত হলে মিরসরাই মিনি স্টেডিয়াম উপজেলার ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাই মিনি স্টেডিয়ামের কাজ পরিদর্শন, দ্রুত মাঠ প্রস্তুতের নির্দেশনা

মিরসরাই মিনি স্টেডিয়ামের কাজ পরিদর্শন, দ্রুত মাঠ প্রস্তুতের নির্দেশনা

Update Time : 07:23:06 pm, Monday, 1 June 2026