চট্টগ্রাম 10:46 pm, Friday, 17 April 2026

মীরসরাইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কর্মব্যস্ত দিন

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ব্যস্ত দিন কাটে মীরসরাই উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। যথাক্রমে সকালে মীরসরাই থানা, মীরসরাই সদর ইউনিয়ন, মীরসরাই পৌরসভা ও উপজেলার ভুমি অফিস পরিদর্শন শেষে বিকাল ৩টায় উপজেলা চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

এরপর বিকাল সাড়ে ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। দায়িত্ব পালনে অবহেলা করলে জনরোষে পড়তে হতে পারে। তিনি আরও বলেন, “আমরা নিরপেক্ষ। অনেকেই ভাবেনি সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে। কিন্তু আমরা তা করে দেখিয়েছি। জনগণের সেবা করাই আপনাদের প্রধান দায়িত্ব। সময় থাকতে কাজ করুন, নাহলে পরে আফসোস করতে হবে।”

তিনি কর্মকর্তাদের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “চ্যালেঞ্জ নিয়েই ৫২, ৭১ ও ২৪-এর মতো ঐতিহাসিক অধ্যায়ের সৃষ্টি হয়েছে।”

সভায় মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ইসমাইল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মীরসরাই উপকূল রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নওশাদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে সালিশ বৈঠকে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ

মীরসরাইয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কর্মব্যস্ত দিন

Update Time : 07:32:22 pm, Friday, 17 April 2026