চট্টগ্রাম 11:39 pm, Wednesday, 22 April 2026

রাঙ্গুনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেওয়াল নির্মাণের অভিযোগ

রাঙ্গুনিয়া উপজেলায় আদালতের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবেশীর বিরুদ্ধে জোরপূর্বক দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ রাজানগর দক্ষিণ খন্ডলিয়াপাড়ায় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

অভিযোগকারী আরজিনা বেগম (৬০) জানান, জায়গাটি নিয়ে পাশ্ববর্তী পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। এ মামলায় ২০১৪ সালে আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন এবং সম্প্রতি তা নবায়ন করা হয়েছে। কিন্তু মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আদালতের নির্দেশনা অমান্য করে দেওয়াল নির্মাণকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।

তিনি আরও অভিযোগ করেন, একইদিন রাতে তারা পুনরায় জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে। তার ভাষ্য, “আমাদের ছেলেরা দেশের বাইরে থাকায় সেই দুর্বলতার সুযোগ নিয়ে জায়গাটি দখলের চেষ্টা করছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রতিবেশী নুরুচ্ছাফা ও আহমদ কবির নামে দুই ভাই। তারা বলেন, “যেটিকে নিষেধাজ্ঞা বলা হচ্ছে, সেটি মূলত নিষেধাজ্ঞার আবেদন। আদালত আমাদের পক্ষে কাজ করার অনুমতি দিয়েছেন।” তবে এ দাবির পক্ষে তারা তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে পারেননি। তারা জায়গাটি ক্রয় করেছেন বলেও দাবি করে বলেন আমরা আমাদের জায়গায় কাজ করতেছি তারা যদি আমাদের কাছে জায়গা পায় এ দেওয়াল আমরা নিজেরাই ভেঙে দিব।

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুল আলম চৌধুরী বলেন, “২০১৪ সাল থেকে জায়গাটি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। গতকালও আদালত নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন। আদালতের আদেশ অমান্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিবে।”

রাঙ্গুনিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় আরজিনা বেগম ২০১৪ সালের একটি নিষেধাজ্ঞার কাগজ দেখিয়েছেন। নতুন কাগজপত্র আনতে বলা হয়েছে। অপর পক্ষ কোনো অনুমতির কাগজ দেখাতে পারেনি। দুই পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় আসতে বলা হয়েছে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাঙ্গুনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেওয়াল নির্মাণের অভিযোগ

রাঙ্গুনিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেওয়াল নির্মাণের অভিযোগ

Update Time : 11:34:15 pm, Wednesday, 22 April 2026